খেলা

ছেলের বাবা হলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক:

আবারও সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার আশরাফুল-অর্চি দম্পতির কোল জুড়ে এসেছে ছেলে সন্তান।

শুক্রবার (২৯ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

তিনি বলেছেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলো করে ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ৩ হাজার ৪৬৮ রান করেছেন। এখন পর্যন্ত ৬১ টেস্টে তার মোট রান ২ হাজার ৭৩৭। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়ও বাবা হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা