ছবি: সংগৃহীত
খেলা

চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

অ্যানফিল্ডে রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জয় তুলে নেয় অলরেডরা।

অন্যদিকে, পেনাল্টি শুটআউটে লিভারপুলের কাছে টানা পঞ্চমবার হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চেলসিকে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন মরগান রজার্স। মালো গুস্তোর পাস থেকে বল নিয়ে ডি-বক্সে আক্রমণের সময় কাইসেদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্লুজরা। স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রজার্স।

গোল হজমের পর ম্যাচে ফেরার লক্ষ্যে আক্রমণ বাড়ায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আসা বলে চেলসির এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে সমতায় ফেরান কোডি গাকপো। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালালেও নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল হয়নি।

ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে দুই দলের খেলোয়াড়দের একাধিক শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলি চেলসির ইমানুয়েল এমেগার শট ঠেকিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে, লিভারপুলের খেলোয়াড়েরাও কয়েকটি শটে গোল করতে ব্যর্থ হন।

তবে শেষ পর্যন্ত জো গোমেজের নিখুঁত স্পট-কিক লিভারপুলকে এগিয়ে দেয়। এরপর চেলসির ওয়েসলি ফোফানার শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে ৬-৫ ব্যবধানের জয় নিশ্চিত হয় অলরেডদের।

এই জয়ের ফলে কারাবাও কাপের শেষ আটে জায়গা করে নিল লিভারপুল। বিপরীতে, টাইব্রেকারে একই প্রতিপক্ষের কাছে আবারও হেরে হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো চেলসিকে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা