সারাদেশ
দীর্ঘ আট বছর পর নির্বাচন

চা বাগানগুলোতে উৎসবের আমেজ

তিমির বনিক, মৌলভীবাজার

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে দেশের চা বাগানগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে। আগামী ২৮ নভেম্বর ২৩১টি বাগান পঞ্চায়েতের ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। এতে প্রায় ৯৮ হাজার চা শ্রমিক ভোট প্রদান করবেন; প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সাড়ে তিন হাজারেরও বেশি প্রার্থী।

চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশে ১৬৭টি মূল ও ৬৪টি ফাঁড়ি চা বাগান রয়েছে। প্রতিটি বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি নির্বাচিত হবে। একই দিনে ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাতটি ভ্যালির নেতৃত্ব নির্বাচনেও ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হওয়ার কথা।

কেন্দ্রীয় সভাপতি পদে রামভাজন কৈরী, রাজু গোয়ালা ও পঙ্কজ কন্দ এবং সাধারণ সম্পাদক পদে নিপেন পাল ও পরেশ কালিন্দির নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তফসিল ঘোষণার পর ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়েও প্রার্থীরা প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানা যায়।

দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে মজুরি বৃদ্ধি, নিয়মিত বেতন, শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে কাজ করা।

শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন জানান, ৩০ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের জন্য ভোটার তালিকা হালনাগাদসহ মাঠপর্যায়ের কাজ শুরু করা হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা