আন্তর্জাতিক

গত বছর নিউমোনিয়ায় আক্রান্তদের নমুনা পরীক্ষার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের। এমন পরিস্থিতিতে চীনের ঘোষণা দেওয়ার আগেই কোনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছিল কিনা জানতে গত বছরের শেষ দিকে নিউমোনিয়ায় আক্রান্তদের নমুনা নতুন করে পরীক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার (০৫ মে) জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বিভিন্ন দেশের প্রতি এ আহ্বান জানান।

ফ্রান্সের এক চিকিৎসক মঙ্গলবার জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর প্যারিসে প্রথম কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অথচ গত বছরের ৩১ ডিসেম্বর চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রথম করোনার প্রাদুর্ভাবের কথা জানায়। পরবর্তীতে এটি বিভিন্ন দেশে ছড়াতে শুরু করে। ধারণা করা হচ্ছিল ইউরোপে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ শুরু হয়। তবে ফ্রান্সের ওই চিকিৎসকের বক্তব্যের পর বোঝা যাচ্ছে, ইউরোপে করোনা সংক্রমণের যে সময়ে শুরু হয়েছিল বলে এর আগে ধারণা করা হচ্ছিল, তারও অন্তত এক মাস আগে এই অঞ্চলে এই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়।

এ ব্যাপারে ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘এটা সবকিছুর নতুন একটি চিত্র দিচ্ছে। এই অনুসন্ধান কোভিড-১৯ এর ভাইরাসের সম্ভাব্য সংবহন ভালোভাবে বুঝতে সাহায্য করবে।’

তিনি অন্যান্য দেশগুলোকে ২০১৯ সালের শেষ দিকে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের নমুনাগুলো নতুন করে পরীক্ষার আহ্বান জানান।

লিন্ডমেয়ার বলেন, নমুনাগুলো পুনরায় পরীক্ষা করা হলে আগে আক্রান্তের বিষয়টি প্রকাশ পেতে পারে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা