আন্তর্জাতিক

করোনা মহামারীতেও বৈদ্যুতিক গাড়ির বাজার জমজমাট

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক গাড়ির বাজার এমনকি মহামারীকালেও কমেনি এ গাড়ির চাহিদা। করোনাকালে ২০২০ সালে সব মিলিয়ে গাড়ি বিক্রি এক-পঞ্চমাংশ কমলেও বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৪৩ শতাংশ। সংখ্যার হিসাবে যা ৩০ লাখের বেশি। খবর গার্ডিয়ান।

বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ার পেছনে অবশ্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে টেসলা। ২০২০ সালের আলোচিত ব্যক্তিত্ব ইলোন মাস্কের এ কোম্পানি গাড়ি বিক্রি করেছে প্রায় ৫ লাখ। সুইডেন ভিত্তিক পরামর্শক সংস্থা দি ইভি-ভলিউমস ডট কমের দেয়া পরিসংখ্যান মতে, ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি।

২০২০ সালে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি (বিইভিএস) এবং প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির (পিএইচইভিএস) বিক্রি গিয়ে দাঁড়ায় ৪ দশমিক ২ শতাংশ, যা ২০১৯ সালের ২ দশমিক ৫ শতাংশ থেকে বেশি। দি ইভি-ভলিউমসের বিক্রি ও বিপণন বিভাগের বিশ্লেষক ভিক্টর ইরলে বলেন, বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ার পেছনে ভালো ভূমিকা রেখেছে কার্বন নিঃসরণ হ্রাসে সরকারগুলোর গ্রহণ করা নীতিমালা।

কিন্তু এর বাইরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তিগতভাবে অধিকতর সমৃদ্ধ। ২০২০ সালের প্রথমদিকে বিক্রির অবস্থা অতটা ভালো ছিল না। করোনা সংক্রান্ত লকডাউনের কারণে মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় নিচে নেমে যায়। কিন্তু এরপর গাড়ির বাজার আবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে এবং ডিসেম্বরে গিয়ে আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ অবস্থায় পৌঁছায়।

এর মাঝে অনেকগুলো দেশের সরকার আগামী এক দশকে জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির সমাপ্তি টানার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতির কথা জানায়। সেটিও বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করছে। ইরলে বলেন, রাজনৈতিক চাপও সেখানে রয়েছে। সবখানেই এখন সবুজ পরিবেশ ফিরিয়ে আনার আওয়াজ শোনা যাচ্ছে।

তবে ইরলের মতে, গাড়ি বিক্রি বাড়ার প্রধান কারণটি ভিন্ন। তিনি বলেন, গাড়ির বিক্রি বাড়ার প্রধান কারণটি খুবই সরল, প্রযুক্তিগত দিক থেকে বৈদ্যুতিক গাড়ি আরও উন্নত। এখানে কোনও কোলাহল নেই, কোনও দূষণ নেই এবং চালানোর খরচও তুলনামূলকভাবে কম। ফলে কেউ যখন পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক গাড়ি চালায়, সে আর কখনো গ্যাসোলিন নির্ভর গাড়ির কাছে ফিরে যাবে না।

কিন্তু এ মুহূর্তে একটিই সমস্যা হচ্ছে, এ গাড়িগুলোর দাম একটু বেশি। কিন্তু একই সঙ্গে ব্যয়ও কমে যাচ্ছে। এদিকে গাড়ির তুলনামূলক উচ্চমূল্য হয়তো করোনার ঝড়ের মাঝেও নির্মাতাদের সাহায্য করেছে। ইরলে বলেন, মন্দাকালে স্বল্পমূল্যের গাড়ির বিক্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ যাদের অনেক টাকা রয়েছে, তারা সাধারণত এ ধরনের গাড়িগুলো কেনেন না।

এছাড়া ফ্র্যাঞ্চাইজি ডিলারদের বাদ দিয়ে সরাসরি গ্রাহকদের হাতে গাড়ি বিক্রি করার কারণে হয়তো টেসলা বাকিদের চেয়ে বেশি সফলতা পেয়েছে, কারণ বছরের বেশির ভাগ সময় গাড়ির শোরুমগুলো বন্ধই ছিল।দি ইভি-ভলিউমস ডট কমের উপাত্তে দেখা গেছে, শীর্ষ পাঁচ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা দেশ হচ্ছে চীন (১৩ লাখ), জার্মানি (৪ লাখ), যুক্তরাষ্ট্র (৩ লাখ), ফ্রান্স ও যুক্তরাজ্য (২ লাখ করে)। বিশেষজ্ঞরা বৈদ্যুতিক গাড়ির এ উচ্চ বিক্রি ২০২১ সালেও বাড়তি থাকবে বলে আশা করছেন। ইরলের মতে, চলতি বছর ৪৬ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা