বাণিজ্য

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরিচালনা পর্ষদের সার্বিক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ১৭ জুন ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সরাসরি এবং সারা দেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন। ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।


প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় একটি পদ্ধতিগতভাবে গুরুত্বপূর্ণ ব্যাংক। দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বাণিজ্য, লক্ষ লক্ষ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি মানুষের আর্থিক কার্যক্রমের সঙ্গে এই প্রতিষ্ঠানের নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু আমাদের প্রতিষ্ঠানের বিষয় নয়; এটি জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতারও একটি গুরুত্বপূর্ণ উপাদান।


তিনি বলেন, এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং নিরলস পরিশ্রমের ফলেই ইসলামী ব্যাংক একসময় শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। গত কয়েক বছরে নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে এ ব্যাংক। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি কখনো হারিয়ে যায় না; সঠিক নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই শক্তিকে আবারও জাগিয়ে তোলা যায়।


তিনি আরও বলেন, সাম্প্রতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ ব্যাংক কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে। যথাসময়ে নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী একটি শক্তিশালী, দক্ষ এবং গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের সোনার বাজারে এবার ভ্যাট যোগ ক...

অভিবাসন নিয়ন্ত্রণের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন সুইজারল্যান্ডের ভোটাররা   

ডানপন্থি সুইস পিপলস পার্টি (এসভিপি-ইউডিসি) সমর্থিত সুইজারল্যান্ডে জনসংখ্যা এক...

ধুরন্ধরের চিত্রনাট্য মোদির কার্যালয় থেকে লেখা হয়েছে ! 

সম্প্রতি দিল্লিতে আয়োজিত এক সম্মেলনে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ব্লকবাস্ট...

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস

লন্ডনের বিভিন্ন শহরে বসবাস করছেন এক পরিবারের প্রায় ৪৩ সদস্য। তাদের মধ্যে কেউ...

বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ, সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা

নওগাঁর বদলগাছীতে হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ...

সাংবাদিকতাকে রাজনীতির বাইরে রাখতে বিএনপির অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিদ...

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না: মুন্সীগঞ্জে মির্জা ফখরুল

মুন্সীগঞ্জে এক জনসমাবেশ ও পরিদর্শন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসল...

রয়েল রিসোর্ট কাণ্ড নিয়ে ৫ বছর পর মুখ খুললেন মামুনুল হক

নারায়ণগঞ্জের আলোচিত রয়েল রিসোর্টের “৫০১ নম্বর কক্ষ” ঘটনাকে ঘিরে প...

ধানমন্ডিতে ৮তলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার অভিযোগ: দম্পতি আটক

রাজধানীর ধানমন্ডি এলাকায় এক মর্মান্তিক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে ৮তলা একটি ভ...

পূবাইলে কেমিক্যাল কারখানায় আগুন: বয়লার বিস্ফোরণ, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কলেজ গেইট এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা