আন্তর্জাতিক
করোনাভাইরাস

ইতালিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতালিতে থামানো যাচ্ছে না করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৭৬ জনের। প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৫১ জনের। আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইতালির উত্তরাঞ্চলীয় লোমবার্ডি এলাকায়। সেখানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৫৬ জন।

সে অঞ্চলে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন চীনের মেডিকেল বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভাইরাসটির বিস্তার ঠেকাতে লোমবার্ডিতে এলাকায় ইতালি সরকারের আরোপিত নিষেধাজ্ঞা কঠোর নয়। তাই নাগরিকদের ঘরে থাকতে বাধ্য করতে শুক্রবার থেকে সেনা মোতায়েন করা হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, করোনায় আক্রান্তে বৃদ্ধির হার ১০ দশমিক ৪ শতাংশ। ভাইরাসটি মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কয়েকটি উন্নয়ন প্রকল্প ছাড়া বাকি সব উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

ইতালির পর এই মুহূর্তে সবচে বেশি মৃত্যু হচ্ছে স্প্যানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৭২ জন। এর পর রয়েছে ইরান, দেশটিতে মৃত্যু হয়েছে ১৬৮৫ জনের। ফ্রান্সে আক্রান্ত ১৬ হাজার ১৮ জন, মারা গেছে ৬৭৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩৩ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪১৯ জনের।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯৩ জন। এর মধ্যে মারা গেছে তিন হাজার ২৭০ জন।

এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৬২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ধীরে ধীরে মাহামারি আকারে ছড়িয়ে পড়ে সাবাবিশ্বে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা