ছবি: সংগৃহীত
নারী

জয়িতা সম্মাননা পেলেন সফল ৪ নারী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ৯ উপজেলা থেকে নির্বাচিত ৪ নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা স্মারক, ২ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ৪ পরীক্ষার্থীর শিক্ষক হওয়ার স্বপ্ন ভঙ্গ

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যােগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের নির্বাচিত ১০ টি রেজিস্ট্রিকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে এ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম ও জয়িতা সম্মাননাপ্রাপ্ত নারীরা।

আরও পড়ুন: নিয়োগ পরীক্ষায় আটককৃত ৯ জন হাজতে

বক্তারা বলেন, সারা বিশ্বের ন্যায় এদেশের নারীরা আজ সাহসের সাথে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীরা এগিয়ে গেলে এদেশ ও সমাজ এগিয়ে যাবে।

নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নের মূর্ত প্রতীক হলো আজকের এ জয়িতা। কেবল নিজেদের ইচ্ছা শক্তিকে সম্বল আর বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে জয়িতারা তৃণমূল থেকে সমাজে নিজেদের সাফল্যের চূড়ায় স্থান করে নিয়েছেন।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবারের জয়িতা সম্মাননায় নির্বাচিত হয়েছেন মহালছড়ি উপজেলার নোয়াপাড়া গ্রামের মিতা চাকমা। একজন সফল জননী হিসেবে ভূষিত হয়েছেন দীঘিনালা উপজেলার বড়াদম গ্রামের ইন্দিরা চাকমা।

আরও পড়ুন: উলিপুরে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সভা

পারিবারিকভাবে নির্যাতনের বিভীষিকাময় স্মৃতি মুছে ফেলে নতুন উদ্যমে আবার জীবন শুরু করায় ভূষিত হলেন মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকার জামেনা বেগম। সামাজিক উন্নয়নে বিভিন্নভাবে অসামান্য অবদান রাখায় ভূষিত হলেন খাগড়াছড়ি সদরের পেরাছড়া হেডম্যান এলাকার রাঙ্গাবী চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দিন, শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা