ছবি: সংগৃহীত
নারী

সায়মা ওয়াজেদের জন্মদিন 

নিজস্ব প্রতিবেদক: ১৯৭২ সালের এ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে সরকার। এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ টি আঞ্চলিক অফিসের মধ্যে ‌একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

২০০৮ সাল থেকে মনস্তত্ত্ববিদ সায়মা ওয়াজেদ শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ শুরু করেন। তার কাজ অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী প্রশংসা লাভ করে। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: রোকেয়া সাখাওয়াত হোসেন’র জন্মদিন

সায়মা ওয়াজেদ যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকসের পরামর্শক হিসেবেও কাজ করেন। ২০১৩ সালের জুন থেকে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন।

সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মিয়ামি শহরে ব্যারি ইউনিভার্সিটিতে পড়ার সময় বাংলাদেশের নারীদের উন্নয়ন নিয়ে গবেষণা করেন। ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সে এ বিষয়ে তার গবেষণা কর্ম শ্রেষ্ঠ বিজ্ঞান ভিত্তিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।

আরও পড়ুন: ৫ নারীর হাতে পদক দিলেন প্রধানমন্ত্রী

১৯৯৭ সালে ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে মাস্টার্স ও ২০০৪ সালে স্কুল সাইকোলজি নিয়ে বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন পুতুল।

২০১১ সালে তার উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সায়মা ওয়াজেদ পুতুলের স্বামীর নাম খন্দকার মাশরুর হোসেন। তাদের ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা