ছবি: সংগৃহীত
নারী

ভোলায় আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন, প্রতিবাদ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন: প্রকৃত সাংবাদিকরাই কার্ড পাবেন

বুধবার (৬ ডিসেম্বর) সকালে চরফ্যাশনের ফ্যাশন স্কয়ারে দিবসটি উপলক্ষে নারীদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (জঐজঘ-২) প্রকল্প সহযোগীতায় দিবসটি পালন করা হয়। এ সময় সমাজকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

আরও পড়ুন: নতুন সংসদে শ্রম আইন সংশোধন হবে

কর্মসূচিতে ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামির সভাপতিত্বে ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম চরফ্যাশন উপজেলার সমন্বয়কারী তরিকুল ইসলামের সঞ্চালনায়, প্রভাষক নাহিমা ইসলাম, চরফ্যাসন পৌরসভা (১, ২ ও ৩) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফরিদা বেগম, (৪, ৫ ও ৬) ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেজওয়ান পারভীন, (৭, ৮ ও ৯) ওয়ার্ড মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, নারী নেত্রী ইসরাত জাহান, নুসরাত জাহানসহ সংগঠনের অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নারীরা শুধু নির্বাচনকালীন নয় তারা অনেক ক্ষেত্রেই নির্যাতনের স্বীকার হয়। চাকরির প্রলভন দেখিয়ে, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হয়। এছাড়া তারা স্বামী কর্তৃকও নির্যাতনের স্বীকার হয়। তবে তারা মুখ খুলে কিছু বলতে পারে না।

এ সময় নারীর নিরাপদ জীবন বির্নিমাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবি জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা