সারাদেশ

গাইবান্ধায় পুতুলকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় রুমন সরকার রনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার (২৬ জুন) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজারে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দহবন্দ উনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

থানা সুত্রে জানা যায়, গত (২৫ জুন) শনিবার রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটুক্তি করে পোস্ট দেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল রবিবার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা