প্রতীকী ছবি
সারাদেশ

মেয়েদের কাপড় উল্টাইয়া পিটিয়ে চামড়া উঠায়ে ফেলব

নোয়াখালী প্রতিনিধি: নোয়াালীর সদর উপজেলার লক্ষীনারায়নপুর এম.এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ আহম্মদ ও মাইন উদ্দিনের বিরুদ্ধে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণ করে বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধ করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পাল্টে গেছে পদ্মা সেতুর চিত্র

রোববার (২৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী নবম-দশম শ্রেণির ৯জন ছাত্রী তাদের সঙ্গে অনৈতিক আচরণের দায়ে নোয়াখালী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযোগকারীরা নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর এম.এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রী। গত বুধবাার (১৫ জুন) বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ আহম্মদ ও মাইন উদ্দিন আমাদের পরীক্ষা হলে ঢুকে মেয়েদের চরিত্র সম্পর্কে কটূক্তি করে বলেন, মেয়েরা পার্কে যায়, বোরকা পরে স্কুলে এসে খারাপ চলাফেরা করে, বোরকা পরে আসে এবং কখনও পার্কে দেখলে, মেয়েদের কাপড় উল্টাইয়া পাছায় বেত্রাঘাত করে চামড়া উঠায়ে ফেলবে। সকল ছাত্রী পার্কে যায় না বললে কয়েকজন ছাত্রীর সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এরপর তারা স্কুলে বোরকা নিষিদ্ধ করেন।

আরও পড়ুন: বিশ্বের পরিণতি হবে বিপর্যয়কর

পরে এক শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক সিরাজ উদ্দিন শাহীন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর আহসান হাবিব হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মুঠোফোনে জানানোর পরও কোন প্রতিকার মেলেনি। এখনও তারা প্রতিনিয়ত ক্লাসে প্রবেশ করে ছাত্রীদের সাথে বিভিন্ন অশ্লীল ভাষা ব্যবহার করে। লিখিত অভিযোগে শিক্ষার্থীরা অভিযুক্তদের শাস্তি চেয়ে তাদের স্বাধীনভাবে লেখাপড়া করার ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসকের কাছে দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম.এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ আহম্মদ ও মাইন উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পুরোপুরি মিথ্যা। শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভুল বুঝিয়ে অভিযোগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

এম.এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা আক্তার বলেন, সিরাজ উদ্দিন শাহীন নামে একজন শিক্ষার্থীর পিতা ম্যানেজিং কমিটির সভাপতি ও আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন ম্যনেজিং কমিটির দুইজন সদস্য ক্লাস রুমে ঢুকে ছাত্রীদের সাথে খারাপ আচরণ করে।

অপর এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বলেন, অন্য ছাত্রীরা কোন অভিযোগ করেনি। তবে অভিযোগের বিষয়ে দশম শ্রেণির ছাত্রীদের কাছে জানতে চাইলে ম্যাক্সিমাম ছাত্রী ম্যানেজিং কমিটির ২ সদস্য খারাপ আচরণ করে বলে তারা নিশ্চিত করেন। তবে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযোগ নাকচ করেন।

আরও পড়ুন: সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অভিযোগের বিয়ে জানতে চাইলে এম.এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব হাসান বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,অভিযোগের কপি এখনও আমার হাতে এসে পৌঁছায়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা