নারী

পাবলিক টয়লেটের নারীর মূত্র দিয়ে পাউরুটি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লুইজি রাগেট! ফ্রান্সের এই মহিলার একটি বেকারি আছে। সেখানে তিনি পাউরুটি তৈরি করেন। কিন্তু সেই পাউরুটি তৈরিতে তিনি যা ব্যবহার করেন, তা শুনলে আপনার পাউরুটি খাওয়ার ইচ্ছা চিরতরে চলে যেতে পারে।

‘গোল্ডিলকস ব্রেড’ নামের সেই বিশেষ পাউরুটি তৈরিতে লাউজি ব্যবহার করেন মহিলাদের মূত্র! পাবলিক টয়লেট থেকে সেই মূত্র সংগ্রহ করেন তিনি।

‘ইকো-ফেমিনিস্ট’ হিসাবে নিজের পরিচয় দেন লুইজি। শারীরিক বর্জ্য নিয়ে সমাজে যে ট্যাবু রয়েছে তা ভাঙতে চান তিনি। লুইজির দাবি, তার প্রধান উদ্দেশ্য খাদ্য শৃঙ্খল মজবুত করা। সে জন্যই ময়দা গ্যাঁজাতে মহিলাদের মূত্র ব্যবহার করেন তিনি। তার দাবি, ‘‘মূত্র খুব ভাল ফার্টিলাইজার।’’

এক মার্কিন সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘যে তরলকে বর্জ্য হিসাবে আমরা অবহেলা করি, তাই সোনার খনি।’’ মূত্রে নাইট্রোজেন, পটাশিয়ামের মতো প্রয়োজনীয় মৌল রয়েছে।

মূত্রকে রীতিমতো ট্রিটমেন্ট করে তবেই লুইজি ব্যবহার করেন পাউরুটি তৈরির কাজে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের এই কাজের বিবরণও প্রকাশ করেন তিনি।

কিন্তু শুধুমাত্র মহিলাদের মূত্র কেন? উত্তরে লুইজি বলেন, “নিজের ইকো-ফেমিনিজম বিশ্বাস থেকেই এই কাজ।’’ লুইজির এই বিশেষ পাউরুটি কিন্তু বিক্রি হয় একেবারে ‘হট কেক’-এর মতোই। সেই দাবিকে সমর্থন করেছে ফ্রেঞ্চ আর্বান প্লানিং এজেন্সির একটি স্টাডি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ারসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ...

এলপিজি নির্ধারিত মূল্যে সরবরাহ নিশ্চিতের দাবি ক্যাবের

পাইপলাইনের গ্যাসের সুবিধাবঞ্চিত পরিবারগুলোর রান্নার প্রধান জ্বালানি হলো তরলীক...

৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, ৫ জেলের কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সম...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা