নারী

নারীদের খৎনা নিষিদ্ধ করলো সুদান

আন্তর্জাতিক ডেস্ক:

সুদানে নারীদের খৎনার বহুল প্রচলন রয়েছে। দেশটির প্রতি ১০ জন নারীর মধ্যে ৯ জন জনকেই খৎনা করানো হয়।

অবশেষে নারীদের খৎনা করানোর বিতর্কিত প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আফ্রিকার দেশ সুদান।

এছাড়া এ কাজকে ফৌজদারি অপরাধ হিসেবেও ঘোষণা করেছে দেশটির সরকার।

জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২২ এপ্রিল সুদান সরকার নারীদের খৎনা নিয়ে আইন সংশোধন করে শাস্তির বিধানে অনুমোদন দেয়।

এই আইন অমান্য করলে অমান্যকারীর তিন বছরের কারাদণ্ড ও সঙ্গে অর্থ জরিমানা আদায় করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এদিকে সুদান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা আফ্রিকার সংগঠনগুলো। এটাকে তারা নারীদের বিজয় হিসেবে দেখছে।

জাতিসংঘের তথ্য মতে, সেখানকার ১৪ থেকে ৪৯ বছরের নারীদের মধ্যে ৮৭ শতাংশ বিভিন্ন ধরনের খৎনার শিকার হয়েছেন।

মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউ'র আফ্রিকা অঞ্চলের পরিচালক ফাইজা মোহামেদ বলেন, বিশ্বে সবচেয়ে বেশি নারী খৎনা সুদানে হয়। নারীদেরকে এই নির্যাতন থেকে রক্ষার জন্য শাস্তি দিতে হবে।

জাতিসংঘ জানিয়েছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ২০ কোটি নারীকে খৎনা করানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নারীর খৎনা বা ফিমেল জেনিটাল মিউটিল্যাশন (এফজিএম)-এর ফলে মূত্রনালীর সংক্রমণ, জরায়ু সংক্রমণ, কিডনি সংক্রমণ, সিস্ট, প্রজনন সমস্যা তৈরি হয়। এছাড়া খৎনা করানোর ফলে নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা