নারী

’সোনিয়া বশির কবির’ আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার

সোনিয়া বশির বাংলাদেশের প্রযুক্তি খাতে এক পরিচিত নাম। তিনি নারীদের জন্য বাংলাদেশে প্রথম আইটি অ্যাসোসিয়েশন ‘বাংলাদেশ উইমেন ইন আইটি ‘র সহপ্রতিষ্ঠাতা । এছাড়া তিনি প্রযুক্তি খাতে নারীদের বিনিয়োগ প্ল্যাটফর্ম ‘দ্য অ্যাঞ্জেলস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। সোনিয়া বশির দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিনিয়োগ,অগ্রণী ভূমিকা,উদ্ভাবনী উদ্যোগ ও অভাবনীয় সাফল্যের জন্য দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার ‘পুরুষ্কার পেয়েছেন। প্রথমবারের মতো কোন নারী এই পুরুষ্কার পেলেন। সম্প্রতি প্রধানমন্ত্রির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর হাত থেকে এ পুরষ্কার নেন। সোনিয়া বশির কবির বলেন, ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত ও কৃতজ্ঞতা বোধ করছি। আমি এ অর্জনকে প্রযুক্তি খাতে নারীদের নানা উদ্যোগ ও তাদের অবদান উদ্যাপনের সুযোগ হিসেবে মনে করছি।’

সোনিয়া বশির কবির এসবিকে টেক ভেঞ্চারস এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এর আগে তিনি পাঁচ বছর মাইক্রোসফট বাংলাদেশ,নেপাল,ভুটান,মিয়ানমার ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

২০১৭ সালে জাতিসংঘ সোনিয়া বশির কবিরকে ‘ওয়ান অব দ্য টেন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসস (এসডিজি) পাইওনিয়ার হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৬ সালে বিল গেটস সোনিয়া বশির কবিরকে ‘ওয়ান অব দ্য ১০ বিসিপেন্ট অব মাইক্রোসফট’স প্রেস্টিজিয়াজ ফাইন্ডারস অ্যাওয়ার্ড

বাংলাদেশে তিনি ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও মাইক্রোসফটে দক্ষিণ-পূর্ব এশিয়ায় উদীয়মান বাজারে বিজনেস ডেভেলপমেন্ট ডিরেস্টর এবং আমরা টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা