নারী

হিজাব পরায় মার্কিন নারীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে হিজাব পরা এক নারীর ওপর বর্ণবাদী হামলা চালিয়েছেন এক উগ্রবাদী নারী। এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে, স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরাও যাত্রীর বর্বর আচরণে বিব্রত বলে জানিয়েছেন। তারা বলেন, এই যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউভার্সিটির গবেষক দলের সহকারী। সম্প্রতি আটলান্টা থেকে স্পিরিট এয়ার লাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন। এ সময় এক শ্বেতাঙ্গ নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিল-ঘুসি মারতে থাকেন এবং বর্ণবাদী গালাগাল দিতে থাকেন।

এ ঘটনায় বিমানের এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানবাধিকারকর্মীরা এ নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিষয়টি স্থানীয় ওয়েন কাউন্ট্রি আদালতের নজরে এলে বর্ণবাদী এ হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা