নারী

মেকআপের ভিডিও দিয়েই সফল উদ্যোক্তা রিম

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে মেকআপের বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও ও লাইভ করে সফল উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাদিজা ইসলাম রিম। পাশাপাশি অন্যদেরও ভাগ্যবদল করছেন তিনি। নিজের পার্লারে ৮-১০ জন নারীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন রিম।

তার ফেসবুক পেজের নাম ‘মিরর ডিভা বাই রিম’। সেখানে বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও আপলোড ও লাইভ করা শুরু করেন। বর্তমানে তার ফেসবুক পেজটির ফলোয়ার সংখ্যা ২ লাখ। এছাড়া তার একটি পার্লার রয়েছে। তার পার্লারের নাম ‘রিম’স মেকআপ পার্লার’।

মেকআপ আর্টিস্ট খাদিজা ইসলাম রিম স্নাতক সম্পন্ন হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। ছাত্রজীবন থেকেই নিজেকে ব্যতিক্রমী করে গড়ে তোলার ইচ্ছে ছিল তার। বিশেষ করে মেকআপ বিষয়ে তার আগ্রহ ছিল বেশি। এ কারণে বান্ধবীদেরকেও মেকআপ করিয়ে দিতেন তিনি। সবাই তার প্রশংসা করত।

এক সময় রিম ভাবলেন চাইলেই তো তিনি পেশা হিসেবে নিতে পারেন, পরে রিম ২০১৬ সালেই যেই কথা সেই কাজ। তখন থেকেই রিম বিভিন্ন আন্তর্জাতিক মেকআপ কোর্সে অংশগ্রহণ করা শুরু করেন। সেখানে বিভিন্ন ধরনের মেকআপ, চুল কাটা, চুল কালার, নখের উপর সেশনগুলো ছিল।

এক সময় ভিডিও বানানো ও ফেসবুক পেজে লাইভ শুরু করেন। পরে মানুষের ফিডব্যাক এবং ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই বারবার রিম নিজের মেকআপ টিউটোরিয়ালের ভিডিও আপলোড দিতে থাকেন। তার এই ভিডিও কনটেন্ট তৈরির শুরুটা ছিল একদমই সাদামাটা। সঙ্গে সাথে ছিল একটি মাত্র চেয়ার আর সামনে ছিল আয়না ও ক্যামেরা।

পরে ভিডিও ও ফেসবুক লাইভ কল্যাণে প্রাপ্ত মানুষের ভালবাসায় খাদিজা ইসলাম রিম হয়ে ওঠেন সবার কাছে আইডল। পার্লারে কাজ পেশা হিসেবে নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন রিম। তিনি হয়ে উঠছেন অন্যদের অনুপ্রেরণা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা