নারী

চুল কেটে গিনেস রেকর্ড 

আন্তর্জাতিক ডেস্ক: পেশাদার স্কোয়াশ খেলোয়াড় জাহাব কামাল খানের (৩০) জন্য লম্বা চুল সামলে খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই কেটে ফেললেন সেই সাধের চুল। সেই কাটা চুলের অংশ শিশুদের একটি সংস্থায় দান করে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই করে নিয়েছেন তিনি। বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি চুল দান করার রেকর্ড এখন তার দখলে।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছর বয়সে সর্বশেষ চুল কেটেছিলেন জাহাব। চুলের কাটা অংশ তিনি যেসব শিশুর চিকিৎসার কারণে চুল উঠে যায় তাদের জন্য প্রতিষ্ঠিত একটি সংস্থায় দান করেছেন।

জাহাব জানান, তার লম্বা চুলের রহস্যের পেছনে রয়েছে তার নানির গোপন তেল। তবে ছোট চুল দেখে ভালোই লাগছে মন্তব্য করে তিনি বলেন, আমি আমার লম্বা চুলগুলোকে মিস করছি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহাব লিখেছেন, আমার বাবার দেওয়া একটি আইডিয়া আমার জীবন বদলে দিয়েছিল…..আমাদের ১৮ বছরের স্বপ্ন অবশেষে সত্যি হলো। চুল হারানো এসব শিশুদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে যারা সমর্থন জানিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা