ট্রাফিকের দায়িত্ব পালন করছেন লিওলা
নারী
পৃথিবী বদলে দেয়া নারী

প্রথম ট্রাফিক নারী সার্জেন্ট

আহমেদ রাজু

লিওলা এন কিং। আমেরিকার প্রথম ট্রাফিক পুলিশ কর্মকর্তা। মার্কিন পুলিশ বাহিনীতে আগে থেকেই অনেক নারী পুলিশ কর্মকর্তা ছিলেন। কিন্তু তারা শুধু সমাজকল্যাণ ও শিশুদের কল্যাণে কাজ করতেন।

কর্মরত লিওলা

ওয়াশিংটন পোস্টের এক রিপোর্ট থেকে জানা যায়, ১৯১৮ সালের ১ নভেম্বর লিওলাকে ওয়াশিংটন ডিসির উত্তরাঞ্চলে সেভেনথ অ্যান্ড কে স্ট্রিটসে ট্রাফিক কর্মকর্তার দায়িত্ব দেয়া হয় পুলিশ হেড কোয়ার্টার থেকে।

ওয়াশিংটন পোস্টের অপর এক রিপোর্ট থেকে জানা যায়, দায়িত্ব পালনের ১৬তম দিনে রাতের বেলা একটি ট্রাক থামাতে গিয়ে আহত হন লিওলা। তাঁকে ভর্তি করা হয় জর্জ ওয়াশিংটন হাসপাতালে। তবে তাঁর এই আহত হওয়া তেমন গুরুতর ছিলো না।

ট্রাফিকে বদলির সংবাদ, ওয়াশিংটন পোস্ট, ২ নভেম্বর, ১৯১৮

লিওলার জন্ম ১৮৯৮ সালের ১৫ ফেব্রুয়ারি পেনসিলভেনিয়ার মোন্টগোমেরি কাউন্টিতে। স্বামী ক্যাপ্টেন ই এইচ কিং।

আগে মার্কিন নারীদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা ছিলো না। তাই ১৯২০ সালে তিনি এবং এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন মিলে গঠন করেন ন্যাশনাল আমেরিকান উইমেন সাফরেজ অ্যাসোসিয়েশন। পরে এই সংগঠনের নাম হয় দ্য লিগ অব উইমেন ভোটারস।

ট্রাক থামাতে আহত লিওলা, ওয়াশিংটন পোস্ট, ১৭ নভেম্বর, ১৯১৮

১৯৮৪ সালে ৮৬ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিউইয়র্কের বাড়িতে মারা যান।

সান নিউজ/এমএইচ-১০

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা