শত্রুশিবিরে বোমা হামলা চালাতে যাচ্ছেন সাবিহা গোকেন, ১৯৩৭
নারী
পৃথিবী বদলে দেয়া নারী

যুদ্ধবিমানের প্রথম নারী চালক সাবিহা

আহমেদ রাজু

পৃথিবীর প্রথম নারী যুদ্ধবিমান চালক সাবিহা গোকেন। চব্বিশ বছরে তিনি শুরু করেন বিমান চালনা প্রশিক্ষণ। ছাব্বিশ বছর বয়সে তিনি শত্রুশিবিরে বোমা হামলা চালান।

সাবিহার জন্ম ১৯১৩ সালের ২২ মার্চ। তুরস্কের উত্তরে বুশরা শহরে। তাঁর বাবা মুস্তাফা ইজ্জাত বে ছিলেন একজন সৈনিক। সাত বছর বয়সে বাবা ও বারোতে মা হারিয়ে হানিমকে হারান সাবিহা। তখন বিদেশিদের দখলে ছিলো তুরস্ক। কয়েকটি রক্তক্ষয়ী বড় যুদ্ধ দেখতে দেখতে তিনি বেড়ে উঠেন।

অনাথ সাবিহা শিশুকালেই স্বপ্ন দেখেন লেখাপড়া করে অনেক বড় হবেন। কিন্তু বাবা-মা মারা যাওয়ায় সেই স্বপ্ন উবে যায়। তুরস্কের জাতির পিতা ও প্রথম প্রেসিডেন্ট মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক একবার বুশরা সফরে যান।

১৯৩০ সালে সাবিহা

বারো বছরের সাবিহা সাহস করে রাষ্ট্রপতির সামনে গিয়ে দাঁড়ান এবং বলিষ্ঠকণ্ঠে বলেন, ‘আমি লেখাপড়া করতে চাই।’ সাবিহার সাহস ও বড় হওয়ার স্বপ্নে মুগ্ধ হন প্রেসিডেন্ট এবং তিনি সাবিহাকে দত্তক কন্যা হিসেবে গ্রহণ করেন। এরপর তিনি বড় হতে থাকেন প্রেসিডেন্ট প্রাসাদে।

১৯৩৫ সালে তিনি বিমান চালনা প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। তখন তার বয়স চব্বিশ। পরে উচ্চতর প্রশিক্ষণ নিতে তাঁকে পাঠানো হয় রাশিয়ায়। ১৯৩৭ সালের মার্চে কুর্দি বিদ্রোহ দমনে ডাক পড়ে সাবিহার। তিনি শত্রু শিবিরে সফলভাবে বোমা হামলা করে ফিরে আসেন। গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে সাবিহার খ্যাতি। ১৯৪০ সালে সাবিহা কামাল ইজিনারকে বিয়ে করেন। কিন্তু তাঁর দাম্পত্য স্থায়ী হয়েছিলো মাত্র তিন বছর।

৮৩ বছর বয়সে ছিলো সাবিহার লাস্ট ফ্লাইট

তিনি তাঁর ক্যারিয়ারে ২২ ধরনের বিমান ৮ হাজার ঘণ্টা চালিয়েছেন। বোমা হামলার জন্য যুদ্ধবিমান চালিয়েছেন ৩২ ঘণ্টা। ফ্যালকন-২০০০ ছিলো তাঁর লাস্ট ফ্লাইট। তখন তাঁর বয়স ছিলো ৮৩ বছর। ২০০১ সালের ২২ মার্চ ৮৮ বছর বয়সে তিনি মারা যান। তাঁর স্মরণে তুরস্কে নির্মিত হয়েছে সাবিহা গোকেন আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ইস্তাম্বুলের দ্বিতীয় বিমানবন্দর।

সাবিহার পাইলট হওয়ার ৫০ বছর পর ১৯৯৩ সালে জেনি সেভিট আমেরিকার যুদ্ধবিমানের প্রথম পাইলট হন। ১৯৯৯ সালে ভারতের যুদ্ধবিমানের প্রথম পাইলট হন গুঞ্জন সাক্সেনা। তিনি কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন।

সান নিউজ/এমএইচ-০৮

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা