নারী
পৃথিবী বদলে দেয়া নারী 

সিট না ছাড়ায় গ্রেফতার রোসা 

আহমেদ রাজু

৬৪ বছর আগের কথা। আমেরিকায় একটি আইন ছিলো—গণপরিবহনে কৃষ্ণাঙ্গদের, শ্বেতাঙ্গকে ছেড়ে দিতে হবে সিট। আইনটিকে বলা হতো—civil disobedience in violating Alabama segregation laws! সে আইনে কৃষ্ণাঙ্গ নারী রোসা পার্ককে গ্রেফতার করে মার্কিন পুলিশ।

পুরো নাম রোসা লুইজ ম্যাককাউলি পার্ক। রোসা আফ্রিকান বংশোদভূত আমেরিকান।

১৯৫৫ সালের ১ ডিসেম্বর। অফিস থেকে বাড়ি ফিরছিলেন রোসা। বাসটিতে একমাত্র কৃষ্ণাঙ্গ ছিলেন তিনি। বাসের সব সিট পূরণ হওয়ার পর এক শ্বেতাঙ্গ দাঁড়িয়ে ছিলেন। শ্বেতাঙ্গ লোকটি বাসের চালককে রোসাকে তুলে দিয়ে সিট খালি করে দিতে বলেন। বাস চালক জেমস এফ ব্লেকস সিট থেকে রোসাকে উঠে যেতে বললে, তিনি সিট ছাড়তে অপরাগতা প্রকাশ করেন। শেষে বাসের চালক পুলিশ ডাকেন।

শ্বেতাঙ্গকে সিট ছেড়ে না দেয়ায় গ্রেফতার হন রোসা। এ ঘটনায় তীব্র আন্দোলন গড়ে উঠে। ঘটনাটি শেষে হাইকোর্টে গড়ায়। মামলাটি দীর্ঘদিন চলে। সব ঘটনা শুনে হাইকোর্ট ১৯৫৬ সালে আইনটি বাতিল করে দেন। এবং শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের জন্য গণপরিবহনে সিট আলাদা করে দেন।

রোসা ১৯৬০ সালে নাগরিক অধিকার আন্দোলনে যোগ দেন এবং তিনি এই আন্দোলনের একজন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।

রোসার জন্ম ১৯১৩ সালের ৪ ফেব্রুয়ারি। ২০০৫ সালের ২৪ অক্টোবর তিনি মারা যান, তখন তার বয়স ছিলো ৯২ বছর।

সান নিউজ/ আরএস-০৭

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নারীর অধিকার ও সমতা নিশ্চিতকরনে ভোলায় আলোচনা সভা 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারসমতা প্রতিষ্ঠ...

যে কারণে মিরপুরে টেস্টের একাদশে নেই মুশফিক

মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ট্রেনে কাটা পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় বছিরন নে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা