নারী

হেলেনা জাহাঙ্গীর আ.লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, এফবিসিসিআইযের পরিচালক, জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন।

গত ১৭ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে অনুমোদিত আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে অধ্যাপিকা সুলতানা শফিকে চেয়ারম্যান, মেহের আফরোজ চুমকি এমপিকে সদস্য সচিব করা হয়েছে।

আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হেলেনা জাহাঙ্গীর বলেন, ‌'আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসাবে মনোনীত করার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয় এবং মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপিকা সুলতানা শফি আপা ও সদস্য সচিব মেহের আফরোজ চুমকি আপাকে।'

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা