সারাদেশ

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে বোয়ালমারীর ৪ জন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চার সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক অনুমোদিত এক পত্রে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে ওই সাবেক চার ছাত্রনেতার নাম অন্তর্ভুক্তের জন্য প্রস্তাব করা হয়েছে।

এরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিমান রায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মুনশি সেলিম হোসেন, বঙ্গবন্ধু কলেজের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন এবং টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার গণশিক্ষা বিষয়ক সাবেক সম্পাদক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ জামান সজিব।

উল্লেখ্য ওই চার নেতাই আওয়ামী লীগের বিগত উপ-কমিটির সহ-সম্পাদক ছিলেন।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা