সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : নতুন বছরের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মাহমুদ আকন্দ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক চিন্ময় ভট্টাচার্য। এদিকে বেসরকারি বিদ্যালয়গুলোতেও বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে পৌর মেয়র মিসেস নায়ার কবির এই কার্যক্রম শুরু করেন। এছাড়াও শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল, সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২৪ লাখ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৬০ হাজার ৮শ বই দেয়া হবে।

সান নিউজ/পিডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা