অটিস্টিক নারীদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ
নারী

অটিস্টিক নারীদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: অটিস্টিক নারীদের হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দিয়েছে এসো জাতি গড়ি (এজাগ)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি’ প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা দিচ্ছে ডাটা কন্সালটেন্টস বিডি লিমিটেড।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার। উপস্থিত ছিলেন এজাগের ভাইস চেয়ারম্যান রওনক ফারিয়া, প্রশিক্ষক শাহিনুর আক্তার, লিলি বেগম ও রাশেদা বেগম, উপজেলা কো-অর্ডিনেটর সঞ্জিত কুমার সরকার, সুপারভাইজার মো. মাহ্ফুজুর রহমান জাফর প্রমুখ।

২৫ জন অটিস্টিক নারীকে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণ দেন প্রশিক্ষক শাহিদা বেগম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা