ছবি: সংগৃহীত
বাণিজ্য

কৃষকের জমির ফসল ধ্বংস, ক্ষতি কয়েক লাখ 

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের ৪০ শতাংশ জমিতে বেড়ে ওঠা লাউগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।

আরও পড়ুন: বেশ কিছু পণ্যের দাম চড়া

শুক্রবার (২৪ নভেম্বর) রাতের আঁধারে কোনো এক সময় ৪০ শতাংশ জমিতে বেড়ে ওঠা লাউগাছগুলো কেটে ফেলা হয়। আলীনগর এলাকার কৃষি উদ্যাক্তা মঈনের বাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মঈন থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, ৪০ শতাংশ জমি লিজ নিয়ে ধান চাষের পাশাপাশি লাউগাছ লাগিয়েছিলেন তারা। প্রায় লক্ষাধিক টাকা খরচ করে এ বাগান তৈরি করেন মঈন।

আরও পড়ুন: বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

কৃষি উদ্যাক্তা মঈন জানান, সংসারে সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে জমি লিজ নিয়ে ৪০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেছিলাম। দিনরাত পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করে গড়ে তুলি।

তিনি জানান, শুক্রবার ভোরে লাউ ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে দেখতে পান লাউগাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে গাছগুলোর গোড়া কাটা অবস্থায় দেখতে পান। গাছগুলোতে ফুলের পাশাপাশি লাউগুলো বড় হতে শুরু করেছিল।

কয়েকদিন পরেই বিক্রি করার উপযোগী হতো। এখন আবার স্বপ্ন ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্তদের ধারণা, স্থানীয় কিছু লোক বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে অর্ধশত কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত

এদিকে লাউগাছের সাথে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

প্রতিবেশী সিরাজ মিয়া বলেন, একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকতেই পারে। তবে ফসলের সাথে কেন এমন শত্রুতা? এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

স্থানীয়রা আরও বলেন, মঈন ভাইয়ের এই ক্ষেতের ফসল বড় হলে স্থানীয়রা সবাই খেতে পারতো। এখন তার এই খেতে নষ্ট হয়ে যাওয়ায় সবাই এই ক্ষেতের ফসল থেকে বঞ্চিত হলাম।

আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে গ্রামীণ পিঠাপুলির উৎসব

শুধু তাই নয়, তার দেখাদেখি অনেক নতুন কৃষি উদ্যাক্তা তৈরি হতো। এখন আর কেউ এ ধরনের ফসল করতে সাহস দেখাবে না। এরকম ঘটনা ঘটলে তো কৃষি উদ্যাক্তা আর তৈরি হবে না।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকীর জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুবৃর্ত্তরা ক্ষেতের প্রায় ৩০০ লাউগাছ কেটে ফেলেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা