সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক: তিন বাণিজ্যিক সহযোগী দেশ কানাডা, মেক্সিকো ও চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অপরদিকে চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

চীন জানিয়েছেন, তারা ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থার কাছে অভিযোগ জানাবে ও অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।

ট্রাম্প দাবি করেছেন, নিজ দেশের মানুষকে বিষাক্ত মাদক ফেনাটিল থেকে বাঁচাতে এবং অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, শুল্ক আরোপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। সমস্যা সমাধানে আলোচনা করতে হবে।

আরও পড়ুন: লিবিয়ায় ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, আমরা এই জায়গায় আসতে চাইনি। আমরা এটি চাইনি। কিন্তু কানাডিয়ানদের জন্য দাঁড়াতে আমরা পিছপা হব না।

ট্রুডো জানান, তার দেশ যুক্তরাষ্ট্রের ১৫৫ বিলিয়ন সমপরিমাণ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। যারমধ্যে ৩০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর আগামী মঙ্গলবার থেকেই শুল্ক আরোপ শুরু হবে। আর বাকিগুলো আরোপিত হবে ২১ দিনে। সূত্র: বিবিসি, সিএনএন

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা