সংগৃহীত ছবি
সারাদেশ

বাবুর্চিকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে একজন গুলিতে নিহত হয়েছেন।

আরও পড়ুন: ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

স্থানীয়দের সূত্রে জানা যায়, তিনি রাতে গ্রাম পাহারা দিচ্ছিলেন। রাতের কোনো এক সময়ে দুবৃর্ত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা ৩ সন্তানের জনক। তিনি এলাকায় একজন শান্তশিষ্ট ও ভদ্র ব্যাক্তি হিসেবে পরিচিত এবং একজন নামকরা বাবুর্চি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, সোমবার ভোরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ির কাছ থেকেই গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা