শাহজালাল বিমানবন্দরের আয় কমেছে
বাণিজ্য

শাহজালাল বিমানবন্দরের আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতির কারণে আয় কমেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ও ফ্লাইট সংখ্যা আগের চেয়ে কমে যাওয়ায় এ আয় কমেছে। আয় কমায় প্রভাব পড়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ওপর।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে পরবর্তী ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) আয় তেমন একটা বাড়বে না। করোনার প্রভাব পড়বে মূলত পুরো বছরের আয়ে। তাই আয় বাড়াতে বেবিচক বিমানবন্দর ব্যবহারে যাত্রীদের ওপর উন্নয়ন ও নিরাপত্তা ফি আরোপ করেছে। ফলে কিছুটা হলেও আয় বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

তথ্য মতে, বিমানবন্দরের ভেতরের টার্মিনাল ব্যবহারের ফি, ব্যাগেজ বেল্টের ফি, কার পার্কিং, বিমানবন্দরের ভেতরের দোকান ও রেস্টুরেন্টের ভাড়া, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের বোর্ডসহ আরও কয়েকটি খাত থেকে আয় আসে।

পৃথিবীর সব দেশের আন্তর্জাতিক বিমানবন্দরই এসব খাত থেকে মোটা অংকের অর্থ আয় করে। দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও এসব খাত থেকে আয় করে।

শাহজালাল বিমানবন্দরের তথ্য মতে, ২০১৯ সালের প্রথম ৬ মাসে বিমানবন্দর থেকে আয় হয়েছিল ৭৩২ কোটি ৭৫ লাখ টাকা। ২০২০ সালের একই সময়ে আয় কমে দাঁড়িয়েছে ৪৬৫ কোটি ১০ লাখ টাকায়। ফলে গতবছরের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আয় কমেছে ২৬৭ কোটি ৬৫ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, করোনার ধাক্কা সব সেক্টরেই লেগেছে। বিমানবন্দরও তার বাইরে নয়। করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বিমানবন্দরে প্যাসেঞ্জার ফ্লাইট বন্ধ ও ফ্লাইট ওঠা-নামা আগের চেয়ে কমে যাওয়ায় আয় কমে গেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা