বাম্পার উৎপাদনেও হতাশ কাঁকড়া ব্যবসায়ীরা
বাণিজ্য

বাম্পার উৎপাদনেও হতাশ কাঁকড়া ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রপ্তানি বন্ধ থাকলেও কাঁকড়া চাষিরা আশা নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। কিন্তু যথাযথ দাম না পাওয়ার শঙ্কায় তারা এসব কাঁকড়া স্থানীয় বাজারে তুলছেন না। তবে, দ্রুত সময়ের মধ্যে কাঁকড়া রফতানি শুরু হতে পারে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন।

খুলনার পাইকগাছার কাঁকড়া ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় কাঁকড়া ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে কাঁকড়া রপ্তানি শুরু করতে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করে সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তারা বলেন, কাঁকড়া রপ্তানি না হওয়ায় স্থানীয় বাজারেও চাষিরা কাঁকড়া তুলছেন না। ফলে কাঁকড়ার কেনা-বেচা একদমই বন্ধ রয়েছে। তবে, চাষিরা কম দামে কাঁকড়ার পোনা সংগ্রহ করে ঘেরে উৎপাদন চালিয়ে যাচ্ছেন। রপ্তানি শুরুর আশায় ঈদের আগে থেকেই উৎপাদন চালিয়ে যাচ্ছেন তারা। রফতানি বন্ধের আগে বিভিন্ন গ্রেডের কাঁকড়া ৩০০ থেকে শুরু একহাজার টাকা দরে পর্যন্ত বিক্রি হয়েছিল। কিন্তু এখন বাজারে কোনও ধরনের কাঁকড়াই উঠছে না।

চীন নির্ভর কাঁকড়া ব্যবসা বন্ধের কারণে খুলনা তথা সুন্দরবন অঞ্চলের কাঁকড়া ব্যবসায়ীরা সংকটে রয়েছেন। এ পরিস্থিতি দীর্ঘ হওয়ার কারণে স্থানীয় বাজারেও কাঁকড়া তুলছেন না ব্যবসায়ীরা। তবে, রপ্তানি আগামী মাস থেকে শুরু হতে পারে, এ আশায় চাষিরা উৎপাদন জোরদার করছেন।

পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ঘোষ জানান, রপ্তানি বন্ধ হওয়ার সঙ্গে বকেয়া অর্থও ব্যবসায়ীরা না পাওয়ায় সংকট বাড়ছে। ঢাকার ব্যবসায়ীরা বকেয়া পরিশোধ করলেও স্থানীয় ব্যবসায়ী ও কাঁকড়া চাষিরা নগদ কিছু টাকা পেতেন। তবে রপ্তানি শুরু হলেই চাষি ও ব্যবসায়ীরা চাঙা হয়ে উঠবেন।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, খুলনার ২৮ হাজার ৫৪৬ হেক্টর জমিতে কাঁকড়া চাষ হয়। ২০১৮-১৯ অর্থবছরে এ এলাকা থেকে ছয় হাজার ৯৮৯ মেট্রিক টন কাঁকড়া উৎপাদন হয়। ২০১৯-২০ অর্থবছরে সাত হাজার মেট্রিকটন কাঁকড়া উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কাঁকড়া চাষ সংকটে পড়ে।

তিনি বলেন, চীন, তাইওয়ান, বেলজিয়াম, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি ও অস্ট্রেলিয়ায় রয়েছে কাঁকড়ার বাজার। অস্ট্রেলিয়ায় নরম খোসার কাঁকড়া আর অন্য দেশগুলোতে স্বাভাবিক কাঁকড়া রপ্তানি হয়। বিশ্ব পরিস্থিতির পরিবর্তিত অবস্থায় কাঁকড়া রপ্তানি শুরু হবে- এমন প্রত্যাশা নিয়েই চাষিরা উৎপাদন জোরদার করেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক 

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা