ছবি: সংগৃহীত
বাণিজ্য

৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তেলের মতো সরকার চাল ও গমসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক মূল্য বের করবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: চমক নিয়ে হাজির হলেন বাঁধন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের তেলের দাম কমেছে এটা সত্য। তবে তার ফলটা আমরা পাচ্ছি না, কারণ ডলারের দাম বেড়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ডলারের দাম কমলে আবারও সমন্বয় করা হবে। সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারও দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে।

আরও পড়ুন: এ আর রহমানের নামে রাস্তা

ডলারের কারসাজির জন্য যে ছয়টি ব্যাংককে দোষারোপ করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা