বাণিজ্য

বাংলাদেশ-আর্জেন্টিনা সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পক্ষে ঢাকা সফররত দেশটির ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সান্তিয়াগো কেফিয়ারো সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আর্জেন্টিনার মন্ত্রী বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে আর্জেন্টিনার ফুটবল দলের জার্সি উপহার দেন।

আরও পড়ুন: ফুলপরীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য অর্জন। এ অর্জন বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরী এবং বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশকিছু চ্যালেঞ্জও তৈরি করবে। এর ফলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য সুবিধা সঙ্কুচিত হবে।

সভায় জানানো হয়, এ সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের রপ্তানি বাজার সংরক্ষণ, সম্প্রসারণ, বিভিন্ন দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা নিশ্চিত করা এবং বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় এরইমধ্যেই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ ও ট্রেড ব্লকের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে বাণিজ্যমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দক্ষিণ আমেরিকার সম্ভাবনাময় দেশগুলো সফর করেছেন। এ অঞ্চলের বাণিজ্য জোট মার্কোসুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ই-টিকিটিংয়ের আওতায় আরও ১৩ কোম্পানি

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর্জেন্টিনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বের প্রধান খাদ্য উৎপাদকারী দেশগুলোর মধ্যে অন্যতম। আর্জেন্টিনা বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা আছে। তাই, আর্জেন্টিনার সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও জোরদার এবং বাণিজ্য সম্পর্ক গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে আর্জেন্টিনায় অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে কি না, জানতে চাইলে টিপু মুনশি বলেন, গতকাল মাত্র আর্জেন্টিনার সঙ্গে চুক্তি স্বাক্ষর হলো। এখানে দূতাবাস খোলা হয়েছে। তারা তো ঘোষণা করেছে সরকারিভাবে যারা যাবে, তাদের ভিসা লাগবে না। তবে, অন-অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার। যেমন আজকে আমরা চুক্তি সই করলাম। তাদের দেশের ব্যবসায়ীরা আসছে, আমাদের দেশের ব্যবসায়ীরা যাচ্ছে। সময়ের ব্যবধানে সেটিও হয়ে যাবে। আর্জেন্টিনা আমাদের মনের মধ্যে আছে, সেটি তারা জানে। সারা বিশ্বে আর্জেন্টিনার পরে বাংলাদেশ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল টিমের সাপোর্টার। সেই সম্পর্ক আমাদের আছে। আশা করি, একসময় অন-অ্যারাইভাল ভিসা শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: রুমিন ফারহানার আসনে ইনুর স্ত্রী

বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বিভিন্ন আইটেম আসবে। তার মধ্যে আছে—সয়াবিন তেল, চিনি, সানফ্লাওয়ার অয়েল, গমসহ অনেকগুলো আইটেম। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ আছে। আমরা তৈরি পোশাক রপ্তানি করতে পারি।

আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার বলেন, ফুটবল একটি চ্যানেল যার মাধ্যমে দুই দেশের মানুষকে একত্রিত করেছে। অথচ, দুই দেশ ভৌগলিকভাবে অনেক দূরে। ফুটবল মাঠে দলের খেলায় আমাদের দুই দেশের মানুষই অনেক বেশি উৎফুল্ল হয়। আমরা দুই দেশের সুসম্পর্কে বিশ্বাসী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা