ছবি: সংগৃহীত
বাণিজ্য

গাড়ি কিনতে পারবে না ব্যাংক

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালের জুন পর্যন্ত নতুন করে কোনো প্রকার যানবাহন বা গাড়ি কিনতে পারবে না ব্যাংকগুলো। একইসঙ্গে দেশের ব্যাংকগুলোকে ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্ব কঠিন সময় পার করছে

বুধবার (২৭ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোতে নতুন বা প্রতিস্থাপন হিসেবে সব প্রকার যানবাহন কেনা বন্ধ থাকবে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা কমানো সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।

২০২২ সালের বাকি ছয় মাস (জুলাই-ডিসেম্বর) এবং ২০২৩ সালের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) পর্যন্ত ব্যয় স্থগিত বা কমানোর জন্য ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবার ঋণ দিতে পারবো

ব্যাংকে যানবাহন কেনা স্থগিত হলেও জরুরি কিছু ক্ষেত্রে ব্যয় করা যাবে। তবে তা বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ। এর বেশি নয়। এসব ক্ষেত্র হলো আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক বৈদ্যুতিক সরঞ্জামাদি, এছাড়া আসবাবপত্র ও অন্যান্য মনিহারি খাত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মোতাবেক সাশ্রয় করা অর্থ অন্য কোনো খাতে বরাদ্দ বা ব্যয় করা যাবে না।

নির্দেশনা অনুসারে ব্যয় কমানো সংক্রান্ত তথ্য ও দলিলাদি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শকদের চাহিদার অনুযায়ী সেই তথ্য সরবরাহ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা