ঘোষণা ছাড়াই মিটার চার্জ বাড়ালো তিতাস
বাণিজ্য

ঘোষণা ছাড়াই বাড়ল মিটার চার্জ

সান নিউজ ডেস্ক : দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস কোনো ধরনের বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই আবাসিকের প্রি-পেইড মিটারের চার্জ ৬০ থেকে বাড়িয়ে ১০০ টাকা করেছে। জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকেও (বিইআরসি) বিষয়টি অবহিত করা হয়নি।

আরও পড়ুন : কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

রাজধানীতে প্রি-পেইড মিটারের চার্জের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, জুলাই মাসে মিটার চার্জ ১০০ টাকা রাখা হয়েছে। তবে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়েছি কি না জানতে চাইলে সংবাদ মাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক এক তিতাস কর্মকর্তা বলেন, ‘পত্রিকায় দেওয়া হয়নি, নোটিশ দেওয়া হয়েছে কি না জানি না। তবে, মিটার গ্রাহকদের মেসেজ দেওয়ার কথা ছিল, দেওয়া হয়েছে কি না জানা নেই।

সোমবার (২৫ জুলাই) বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারুনুর রশিদ মোল্লা বলেন, ‘প্রতিটা মিটার ২৫ হাজার টাকা দিয়ে কেনা। একটা মিটারের মেয়াদ ১০ বছর। যখন মিটারগুলো আনা হয়, তখন গ্রাহকদের সুবিধার্থে ৬০ টাকা করে চার্জ নির্ধারণ হয়েছিল।

কিন্তু ৬০ টাকা করে প্রতি মাসে নিলে মিটার চার্জ ওঠতে ওঠতে তো ত্রিশ-পঁয়ত্রিশ বছর লেগে যাবে। কিন্তু দশ বছর পর যদি মিটার নষ্ট হয়ে যায়, তার দায়ভার কার? এ জন্য ভাড়া বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : চোখ বন্ধ রাখলে হবে না

অপরদিকে, তিতাসের এক কর্মকর্তা বলেন— ‘একই জায়গা থেকে মিটার কিনে চট্টগ্রামের কর্ণফুলী গ্যাস শুরু থেকেই ১০০ টাকা করে চার্জ রাখছে। আমরা রাখছি ৬০ টাকা। এটা একটা বড় কারণ।’

তিনি আরও বলেন, ‘৬০ টাকা করে রাখা হলে মিটার চার্জের টাকা ওঠতে অনেক দিন লেগে যাবে। বিশ্ব ব্যাংক তো আমাদের লোন দিয়েছে। ভবিষ্যতে আরও মিটার কেনা হবে। লোন পরিশোধও তো করতে হবে। এ জন্য টাকা দ্রুত ওঠানো দরকার।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা