বাণিজ্য

‘স্পিড’ নিয়ে এলো ‘স্পিড খাও, গরু সামলাও-সিজন ২’ গেমিং কনটেস্ট

সান নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’ তার ভোক্তাদের জন্য ‘স্পিড খাও, গরু সামলাও-সিজন ২’ নামক একটি গেমিং কনটেস্ট শুরু করেছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পজিটিভ ৭ লাখ

জানা গেছে, ‘স্পিড খাও, গরু সামলাও-সিজন ২' একটি মাইক্রোসাইট ভিত্তিক গেম। গেমটি খেলার জন্য https://speedgorushamlaw.com/ এই লিংক-এ প্রবেশ করতে হবে এবং ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। মোবাইল এবং ডেস্কটপ/ল্যাপটপ উভয় ডিভাইস থেকেই গেমটি খেলা যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘স্পিড খাও, গরু সামলাও-সিজন ২’ গেমটিতে বিজয়ী হতে হলে একটি ভার্চুয়াল গরুর হাট থেকে গরু নিয়ে বাসায় যাওয়ার সময় হাত থেকে দড়ি ছুটে যাওয়া গরুটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ধরতে হবে এবং সামলাতে হবে। গেমটি চলাকালীন সময়ে রাস্তায় ‘স্পিড’ ক্যান দেখা যাবে, সেগুলো সংগ্রহ করলে খেলার গতি বেড়ে যাবে এবং এটি গরু ধরতে সহায়তা করবে। প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রতিদিন সর্বোচ্চ ২০ জন বিজয়ী হবে এবং প্রতি বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন একটি আকর্ষণীয় ওয়্যারলেস ইযার-বাড্স। এ গেমিং কনটেস্টটি চলবে ৯ জুলাই, ২০২২ পর্যন্ত।

আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

প্রোগ্রামটি সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান আকিজ ফুড এন্ড বেভারেজ লি: এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাইদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’ সবসময়ই তার ভোক্তাদের নতুন নতুন অভিজ্ঞতা প্রদান করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গতবারের ব্যাপক সাফল্যের পর এবার আমরা ‘স্পিড খাও, গরু সামলাও’ নামক গেমিং কনটেস্ট এর সিজন ২ নিয়ে এসেছি। আমরা আশা করছি এ প্রোগ্রামটি ‘স্পিড’ এর সকল তরুণ ভোক্তাদের মাঝে ব্যাপক সারা ফেলবে। ভোক্তাদের জন্য আমাদের এই ধরণের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা