জাতীয়

কোমল পানীয় পানে তিন স্কুলছাত্র অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে এক কিশোরের দেওয়া কোমল পানীয় মজো পান করে তিন স্কুলছাত্র অসুস্থ। সোমবার (৮ নভেম্বর) দুপুর দুইটায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর আশিককে (১৬) আটক করেছে পুলিশ।

অসুস্থ তিন স্কুলছাত্র হলো, রাকিব সরকার (১৩) সোলায়মান (১৩) ও মাহিন সিকদার (১৩)। তারা তিন জনই খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

অসুস্থ রাকিবের বাবা দুলাল সরকার বলেন, রাকিবসহ ক্লাসের দুই বন্ধুকে আশিক এক কিশোর মোজোর মধ্যে হয়তো ঘুমের ঔষধ জাতীয় কোন কিছু মিশিয়ে খাওয়ালে এতে তারা অসুস্থ হয়ে পড়েছিল।

সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সৈয়দ রাশেল বলেন, আশিক (১৫) নামের এক কিশোর তিন শিক্ষার্থীকে ক্লাস বিরতির সময় মোজো কমল পানীয়ের সাথে কিছু মিশিয়ে তিন শিক্ষার্থীকে পান করায়, এতে তিন ছাত্র অসুস্থ হয়ে পড়েছে।

তিনি আরও জানান, স্কুলের কর্তৃপক্ষ আশিককে স্কুলের ভিতরে আটক করে খিলগাঁও থানায় খবর দেয়। পুলিশের একটি টিম গিয়ে আশিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

অন্যদিকে, তিন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে খিদমাহ হাসপাতাল। পরে সেখান থেকে বিকেলে তিন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসকরা তিন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা স্টোমাক ওয়াশ দেয়ার পর তাদের অবস্থা স্বাভাবিক হলে স্বজনরা নিয়ে যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা