বাণিজ্য

গাইবান্ধায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে গাইবান্ধয় ৭ লক্ষ ৭ হাজার ১৭৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: চীনে ১১৩ যাত্রী নিয়ে প্লেনে আগুন

এ ধান থেকে ৪ লক্ষ ৪১ হাজার ৪৫১ মেট্রিক টন চাল উৎপাদন ধরা হয়। গাইবান্ধা কৃষি বিভাগ সূত্র তথ্যে জানা যায়। গাইবান্ধার সাত উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ফসলে জীবিকা নির্বাহ করে।

এর মধ্যে বোরো মৌসুমের ধান কৃষকের প্রধান ফসল। চলতি মৌসুমে ১ লক্ষ ২৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। ধান কাটা-মাড়াই শুরু হয়েছে।

আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলন হয়েছে। এর মধ্যে আবহাওয়ার বিরূপ আচরণে ক্ষেতে থাকা পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

৮০ ভাগ ধান পাকতেই শুরু করা হয়েছে ধান কাটার কাজ। যার ফলে চরম ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির উঠানে কাটা-মাড়াইয়ের কাজ চলছে। বসে নেই সন্তান ও নববধুরাও। ধানের কাজে ব্যস্ত সবাই। শ্রমিক সংকটে চরম বিপাকে পড়েছে কৃষক। ফলে শ্রমিকদের অতিরিক্ত মজুরি দিতে হচ্ছে।

আরও পড়ুন: শিশু আলো হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, দুজন খালাস

বর্তমানে ধানের সঠিক মূল্য পাচ্ছে কৃষক। তবুও নানা দায় সারতে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক বেলাল উদ্দিন বলেন, কৃষকদের খরচ কমানোর জন্য কম্বাইগু হারভেস্টার মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ বছর ধান ফসল ঘরে তুলে কৃষকরা অনেকটাই লাভবান হতে পারবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা