ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদারীপুরে বোরোর ন্যায্য দাম নিয়ে সংশয়

এস আর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের অধিকাংশ মাঠেই এখন পাকা বোরো ধান। ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর ভালো ফলন হওয়ায় খুশি তারা।

আরও পড়ুন: ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

তবে সার, বীজ, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

কৃষকরা জানান, এ বছর মাদারীপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বেরো ধান আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। ধান কর্তন শুরু হওয়ায় তীব্র তাপদাহের প্রভাব পড়েনি আবাদ।

তবে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও কৃষি বিভাগ হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে খরচ কমানোর পরামর্শ দিচ্ছে।

আরও পড়ুন: উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কৃষক আলমাছ সরদার জানান, এ বছর যে পরিমাণ কৃষি সরঞ্জাম কিনে ধান আবাদ করেছি, তাতে ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় রয়েছে।

পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের কৃষক মেহেদি বাদশা জানান, বোরো পরবর্তীতে আমন ধান উৎপাদনের জন্য কৃষি বিভাগের প্রণোদনা এবং সার ও বীজের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবি জানাই।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুল মতিন বিশ্বাস জানান, বোরো ধান পরিপক্ক হওয়ায় তাপদাহে এর প্রভাব পড়বে না। তবে উৎপাদন খরচ কমানোর জন্য হাইব্রিড ধান চাষ এবং প্রায় ২২ হাজার কৃষককে বোরো ধানের প্রণোদনা প্রদান করা হবে।

উল্লেখ্য, এ বছর মাদারীপুর জেলায় বোরো ধানের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ৩৩ হাজার ৭০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩৩ হাজার ৭৫১ হেক্টর জমিতে। উৎপাদনের হার হেক্টরপ্রতি ৪.৩ মেট্রিকটন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা