বাণিজ্য
'নগদ' ক্যাশ-ইন ক্যাম্পেইন’

বাইক বিজয়ীদের হাতে উপহার তুলে দিলেন তামিম

প্রেস বিজ্ঞপ্তি: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 'নগদ'-এর চলমান ক্যাশ-ইন ক্যাম্পেইনে অংশ নেয়া বিজয়ীদের মাঝে মোটরবাইক হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের পর ৭১ টিভিতে রোববার (২৪ অক্টোবর ২০২১) 'নগদ' প্রেজেন্ট তামিম ইকবাল শো-তে এসে দুই বিজয়ী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে মোটরবাইক বুঝে নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে 'নগদ'-এর আকর্ষণীয় এই ক্যাশ-ইন ক্যাম্পেইনে এ সপ্তাহের বিজয়ীরা হলেন খন্দকার রিয়াজুল হক ও মো. মাজহারুল ইসলাম। তারা দুজনই ঢাকার অধিবাসী। বাইক হস্তান্তর সময় তামিম ইকবাল বিজয়ীদের সঙ্গে কথা বলেন এবং তারা কুইজে অংশ নিয়ে কিভাবে স্কোর করেছেন, সে কৌশল জানতে চান।

গ্রাহকদের জন্য 'নগদ'-এর বিশেষ ক্যাম্পেইনটি চলবে ১৪ নভেম্বর ২০২১ পর্যন্ত। ক্যাম্পেইনটির আওতায় 'নগদ' গ্রাহকেরা ক্যাশ-ইন বা অ্যাড মানি, মোবাইল রিচার্জ ও টি-টোয়েন্টি কুইজ খেলে প্রতিদিন জিতে নিতে পারবেন একটি করে মোটরবাইক। পাশাপাশি প্রতি মিনিটে ক্যাশ-ইন করা প্রথম পাঁচজন গ্রাহক পাবেন ১০০ টাকা পর্যন্ত বোনাস।

'নগদ'-এর ক্যাশ-ইন ক্যাম্পেইন নিয়ে তামিম ইকবাল বলেন, 'দেশের সাধারণ মানুষের ক্রিকেটের প্রতি এই যে ভালোবাসা সে কারণেই বাংলাদেশের ক্রিকেট একসময় অনেক উচ্চতায় উঠবে। নগদ-এর কুইজে অংশ নিয়ে বেশি বেশি বোনাস পাওয়ার পাশাপাশি বাইক জেতার সুযোগ সবারই নেওয়া উচিত।'

ক্যাম্পেইনটির বিষয়ে 'নগদ'-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, 'গ্রাহকদের জন্য সব সময় আকর্ষণীয় অফারসহ সেরা সেবা নিশ্চিত করে ‘নগদ’। আর সে কারণেই নগদ আজ সাড়ে ৫ কোটি গ্রাহকের আস্থা আর নির্ভরতার জায়গা।'

টি-টোয়েন্টি কুইজে অংশ নেওয়ার পদ্ধতি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন মোটরবাইক জেতা ও বোনাস পাওয়ার ক্যাম্পেইন চালু করেছে 'নগদ'। এ জন্য গ্রাহকদের 'নগদ' অ্যাকাউন্টে উদ্যোক্তা পয়েন্ট থেকে সকাল ১০টা থেকে রাত ০৯টা ৫৯ মিনিটের মধ্যে ন্যূনতম ১,০০০ টাকা ক্যাশ-ইন অথবা যেকোনো ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে ন্যূনতম ১,০০০ টাকা বা তার বেশি টাকা অ্যাড মানি করতে হবে।

ক্যাম্পেইনটির আওতায় মোটরবাইক জিততে চাইলে গ্রাহককে ১,০০০ টাকা বা তার বেশি ক্যাশ-ইন বা অ্যাড মানি করতে হবে। পাশাপাশি যেকোনো পরিমাণ মোবাইল রিচার্জ ও 'নগদ' অ্যাপের মাধ্যমে টি-টোয়েন্টি কুইজ খেলতে হবে। এই তিনটি কাজ করতে হবে একসাথে। টি-টোয়েন্টি কুইজে করা সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে প্রতিদিন একজন গ্রাহক মোটরবাইক বিজয়ী হতে পারবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা