বাণিজ্য

‘বেস্ট রিটেইল অর্গানাইজেশন অব দ্য ইয়ার’ জিতল স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় চেইন সুপারশপ ‘স্বপ্ন’ সম্মানজনক ‘বেস্ট রিটেইল অর্গানাইজেশন অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে। এই পুরস্কার ছাড়াও ‘মোস্ট সাসটাইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, 'বেস্ট একুইজিশন স্ট্যাটেজি' ক্যাটাগরিতেও পুরস্কার অর্জন করে 'স্বপ্ন'।

এবারই প্রথম বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২১’ শীর্ষক অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। সবকিছু পর্যালোচনা করার পর জুরি বোর্ড শনিবার (২৩ অক্টোবর) রাতে এই পুরস্কার ঘোষণা করে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েট পার্টনার ছিল ডেইলী স্টার। অনুষ্ঠানে অনান্য পার্টনার হিসেবে আরও ছিল ওয়াল্ড রিটেইল ফোরাম, রিটেইল স্টোর টুরস (স্ট্যাটেজিক পার্টনার), এমএসবি (নলেজ পার্টনার), আমরা (টেকনোলজি), ব্যাক পেইজ পিআর।

এর আগে বিশ্বের ১৭ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ জিতে ‘(এএমএফ) ৬ষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।

উল্লেখ্য, ‘স্বপ্ন’ তাদের যাত্রা শুরু করে ২০০৮ সালে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬,২০১৭, ২০১৮,২০১৯ এবং ২০২০ সালে ‘সুপারস্টোর’ বিভাগে পর পর ৫ বার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

এছাড়া ২০১৯ এবং ২০২০ সালে পরপর দুই বছর সব ক্যাটাগরির মধ্যে দেশের প্রথম দশটি ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিতে পেরেছে ‘স্বপ্ন’। এছাড়া সুপার ব্র্যান্ড বাংলাদেশের অধীনে ২০১৮ এবং ২০২০-২১ সালে ‘সুপার ব্র্যান্ড’ হিসেবে পুরস্কার জিতেছে ‘স্বপ্ন’।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা