বাণিজ্য

গ্রামীণফোনের প্রবৃদ্ধিতে সাফল্য 

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) মোট তিন হাজার ৬২১ কোটি টাকার রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড, যা গত বছরের একই সময়ের তুলনায় এক দশমিক ৮০ শতাংশ বেশি। নেটওয়ার্ক সম্প্রসারণ ও নতুন স্পেকট্রাম সংযুক্তির মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার মাধ্যমে গ্রামীণফোন লিমিটেডের এমন প্রবৃদ্ধিতে সাফল্য এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

১৬ লাখ নতুন গ্রাহক অর্জন করার মাধ্যমে প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে আট দশমিক ৩৬ কোটিতে, যা আগের বছর একই সময়ের তুলনায় সাত দশমিক সাত শতাংশ বেশি। মোট গ্রাহকদের মধ্যে তৃতীয় প্রান্তিক শেষে চার দশমিক ৬১ কোটি বা ৫৫ দশমিক ১০ শতাংশ, ইন্টারনেট ব্যবহার করছে।

গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রাহকদের উচ্চ গতির ইন্টারনেট সুবিধা প্রদান এবং কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে গ্রামীণফোন, তৃতীয় প্রান্তিকে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন স্পেকট্রাম সংযুক্ত অব্যাহত রয়েছে। সেই সঙ্গে, আমাদের বাজার পরিচালন পদ্ধতি এবং গ্রাহকদের সুবিধা অনুযায়ী অফার প্রদানের ফলশ্রুতিতে গ্রাহকরা গ্রামীণফোনকে তাদের পছন্দের নেটওয়ার্ক হিসেবে বেছে নিচ্ছেন।

তৃতীয় প্রান্তিকে আমাদের নেটওয়ার্কে ২৪ লাখ ডেটা ব্যবহারকারীকে যুক্ত হয়েছেন, যার ফলে ডেটা ব্যবহারকারীর বছর প্রতি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭০ শতাংশে। পাশাপাশি, গ্রাহকদের কাছে ভয়েস এবং ডেটা বান্ডেল প্যাক নিয়ে আসার দিকে মনোনিবেশ করার মাধ্যমে আমরা গ্রাহকদের মধ্যে ভয়েস ব্যবহারকারী থেকে ডেটা ব্যবহারকারীতে রূপান্তরের উচ্চ হার লক্ষ্য করেছি। এ সময়ে ফোরজি ডেটা ব্যবহারকারী রূপান্তরের হার বছর প্রতি ৫৫ শতাংশে বেড়েছে যা ব্যবহƒত ডেটার পরিমাণ গত বছরের চাইতে ৫২ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি করেছে’।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা