বাণিজ্য

'নগদ'-এ প্রতিদিন বাইক জেতার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবার বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবাল এখন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারে অংশ নেবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।

এখনকার সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়কে পাশে পাওয়ার ঘোষণার দিনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘নগদ’ তার গ্রাহকদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় এক ক্যাম্পেইন। ‘নগদ’-এর গ্রাহকেরা এখন থেকে ক্যাশ ইন বা অ্যাড মানি, মোবাইল রিচার্জ ও টি-২০ কুইজ খেলে প্রতিদিন জিতে নিতে পারবেন একটি করে মোটরবাইক। পাশাপাশি প্রতি মিনিটে প্রথম পাঁচজন গ্রাহক পাবেন ১০০ টাকা পর্যন্ত বোনাস।

সম্প্রতি ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে তামিম ইকবাল ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তামিম ইকবাল বলেন, দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনেকদিন ধরেই আমি ‘নগদ’ ওয়ালেট ব্যবহার করছি। নগদ-এ রেজিস্ট্রেশন খুব সহজ ও ঝামেলাহীন। সেবাও সাশ্রয়ী ও সহজলভ্য।

তিনি বলেন, কয়েক বছর আগেও আমরা ডিজিটালি অ্যাডভান্স ছিলাম না। সবকিছু তখন এতো সহজও ছিল না। কিন্তু ‘নগদ’ এখন এক ক্লিকেই সবকিছুর সমাধান দিচ্ছে। কোথাও গিয়ে ওয়ালেট হারিয়ে গেলে এখন আর চিন্তা করতে হয় না, কারণ আমার ফোনেই আছে ‘নগদ’ ওয়ালেট। আমি যেকোনো সময় প্রয়োজনে মোবাইল রিচার্জ, হোটেল বুকিং, এয়ার টিকেটিংসহ নানান কাজ নগদ-এর মাধ্যমে করে থাকি। এক কথায় ‘নগদ’ ফাইন্যান্সিয়াল সার্ভিসে একটা রেভুল্যুশন নিয়ে এসেছে।

তামিম ইকবালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, 'মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় বিশ্বসেরা একজন ক্রিকেটার ‘নগদ’-এর সঙ্গে থাকবেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার। আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং ‘নগদ’-কে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা