বাণিজ্য

বাংলাদেশের পোশাক নেবে ইরাক

কূটনৈতিক প্রতিবেদক: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)র সাথে সহযোগিতা চুক্তি করতে আগ্রহী ফেডারেশন অব ইরাকি চেম্বার অব কমার্স। রোববার (২৪ অক্টোবর) দুপুরে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইসেন।

এ সময় তিনি জানান, এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সাথে চিঠির একটি কপি এফবিসিসিআই সভাপতির কাছে হস্তান্তর করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন এফবিসিসিআই’র সাথে বিভিন্ন দেশের ১৩২টি বাণিজ্য সংগঠনের সমঝোতা চুক্তি রয়েছে। ইরাকের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও চুক্তিতে আগ্রহী। এ জন্য শিগগিরই ইরাক দূতাবাসে এমওইউ’র একটি খসড়া কপি পাঠানো হবে। তিনি বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানির জন্য ইরাককে আহ্বান জানান।

এ সময় এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, যেহেতু ইরাক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক বাংলাদেশী কোম্পানি নির্মাণ খাতে ইরাকে বিনিয়োগে আগ্রহী। এ ব্যাপারে ইরাক সরকার অনেক উদার জানিয়ে বাংলাদেশী উদ্যোক্তাদের সব ধরণের সহায়তার আশ্বাস দেন ইরাকি রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা