কাঁচা মরিচ
বাণিজ্য

কাঁচা মরিচের দাম কমে অর্ধেকে

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৬০ টাকা।

আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশিয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।

স্থলবন্দর ও বাজার ঘুরে জানা যায়, সরবরাহ বেড়ে যাওয়ায় চার দিনের ব্যবধানে মরিচের দাম কমতে শুরু করেছে। গেল চারদিন আগে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতারা বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকায় বাজারে এলসির কোনো কাঁচা মরিচ নেই, যা আছে সব দেশি মরিচ। বাজারে মরিচের সরবরাহ বাড়ার কারণে দামও অনেক কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে খরা মৌসুমের কারণে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে, যে কারণে দামও কমে যাচ্ছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা