বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
বাণিজ্য

এক্সিম ও প্রিমিয়ার ব্যাংককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের নীতিমালা লঙ্ঘন করায় বেসরকারি এক্সিম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া একই অপরাধে ইস্টার্ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও অগ্রণী ব্যাংককে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন করে এ তহবিল থেকে বিনিয়োগ করলে বিশেষ তহবিল বাতিল করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধারাবাহিক দরপতন ঠেকাতে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি দেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ এ তহবিলের অর্থ বিনিয়োগের সুনির্দিষ্ট নীতিমালাও জারি করা হয়।

কিন্তু কিছু ব্যাংক ওই নীতিমালা লঙ্ঘন করে বিনিয়োগ করছে- এমন তথ্যের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দুই ব্যাংককে জরিমানা ও চারটিকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ব্যাংক কোম্পানি আইনের সীমা লঙ্ঘন করে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে বিনিয়োগ করায় ব্যাংক কোম্পানি আইনের এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা, এনআরবি কমার্শিয়াল ব্যাংককেও ২৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে বাংলাদেশ ব্যাংক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা