বাণিজ্য

কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস দেশের বাজারে সব ধরনের সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়েছে। শুক্রবার (১ অক্টোবর) থেকে এই দামে সোনা বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার ভরির দাম ৭১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেটের ভরির দাম ৬৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত যা ছিল ৭০ হাজার ৩৩৩ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ৬০ হাজার ৭৬৯ টাকা ধরা হয়েছে। যা বর্তমানে ৬১ হাজার ৫৮৫ টাকা রয়েছে। সনাতন পদ্ধতিতে ভরির দাম ৪৯ হাজার ৭৪৬ টাকা ধরা হয়েছে। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৫১ হাজার ২৬৩ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রূপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতির ভরি ৯৩৩ টাকা বিক্রি হচ্ছে।

বাজুস সভাপতি এনামুল হক দোলন বলেন, বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে সোনার দাম কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী বিক্রির অনুরোধ করা হলো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা