সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় হামলায় ইউক্রেনকে ট্রাম্পের নিন্দা

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল অ্যাড্রেসে হুমকি বার্তাটি পাঠানো হয়েছে। হুমকি-সংবলিত ইমেইলটি ভাষায় লেখা হয়েছে। হুমকিদাতা ভিপিএন ব্যবহার করে মেইলটি পাঠিয়েছেন। এতে লেখা ছিল, ব্যাংকটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে!

আরও পড়ুন : তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ৯

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে আরবিআইকে দ্বিতীয়বার এ হুমকি দেওয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

প্রসঙ্গত, গত সোমবার দিল্লির অন্তত ৪০টি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। গত ৩ ডিসেম্বর বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শত শত বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে বেশির ভাগই ভুয়া প্রমাণিত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা