ফাইল ছবি
বাণিজ্য

দাম বেড়েছে পেঁয়াজের

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হিলি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩৫-৩৬ টাকা আর ভারতীয় পেঁয়াজ ২৪-২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত কয়েক দিনের তুলনায় কেজিতে ৩ থেকে ৪ টাকা বেশি। তিনদিন আগে ভারতীয় পেঁয়াজের দাম ছিল ২২-২৪ টাকা।

মূলত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজ আমদানি কিছুটা কমেছে। এ কারণে দাম বেড়েছে।

হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের তথ্যমতে, ১৯ সেপ্টেম্বর ভারত থেকে ২১টি ট্রাকে ৫৮৬ টন, ২০ সেপ্টেম্বর ১৭ ট্রাকে ৪৬৪ টন এবং ২১ সেপ্টেম্বর ৯ ট্রাকে ২৫৪ টন পেঁয়াজ আমদানি করা হয়।

হিলি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতের বাজারে পেঁয়াজের বর্তমান যে দাম রয়েছে, সে টাকায় কিনে বাংলাদেশে আমদানির সময় খরচ বেড়ে যাচ্ছে। তাই আমদানিও কিছুটা কমে গেছে। ফলে বাজারে একটু দাম বেড়েছে। আমদানি স্বাভাবিক হলে আবারও বাজার নিয়ন্ত্রণে আসবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা