বাণিজ্য

শেয়ার কিনে ১৪৪৮ কোটি টাকার মালিক বাবু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচির বাসিন্দা বাবু জর্জ ভালাভি নামের এক ব্যক্তি ৪৩ বছর আগে এক সংস্থার সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন । সেই শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে কমপক্ষে ১ হাজার ৪৪৮ কোটি টাকা।

বুধবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস। তবে বাবুর অভিযোগ, অবৈধ ভাবে তার শেয়ার অন্যদের কাছে বিক্রি করে দিয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৮ সালে মেবার অয়েল অ্যান্ড জেনারেল মিলস লিমিটেড’র সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন জর্জ ভালাভি। কিন্তু এর ৪৩ বছর পরে এসে তিনি ও তার পরিবার যে ওই শেয়ারের বৈধ মালিক তা প্রমাণের চেষ্টায় কার্যত সংগ্রাম করছেন ৭৪ বছর বয়সী জর্জ।

জর্জ ভালাভি অভিযোগ করেছেন, হিসেব অনুযায়ী ওই সংস্থার ২ দশমিক ৮ শতাংশ অংশীদারিত্ব এখন তারই হাতে। কিন্তু এরপরও এই বিপুল পরিমাণ টাকা দিতে ওই সংস্থা অস্বীকার করছে।

বাবু জর্জ ভালাভির দাবি, ৪৩ বছর আগে তিনি ও তার চার আত্মীয় মিলে মেবার অয়েল অ্যান্ড জেনারেল মিলস লিমিটেড’র সাড়ে তিন হাজার শেয়ার কিনেছিলেন। বাবু তার পুরনো কাগজপত্র ঘেঁটে দেখার সময় তার বিনিয়োগের বেশ কিছু কাগজ খুঁজে পান।

উদয়পুরের ওই সংস্থা থেকে কেনা শেয়ারের নথি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেন। তখনই জানতে পারেন- তিনি যে শেয়ার কিনেছিলেন, তার বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ কোটি টাকায়। তবে ওই ব্যক্তি যখন শেয়ার কিনেছিলেন সেই সময় উদয়পুরের ওই সংস্থা শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থা ছিল না। কিন্তু বর্তমানে সংস্থার নাম বদলে পিআই ইন্ডাস্ট্রিজ হয়েছে। একইসঙ্গে সেটা শেয়ার বাজারের নথিভুক্ত সংস্থার তালিকাতেও ঢুকেছে।

২০১৫ সালে বাবুর ছেলে শেয়ারের কাগজপত্র দেখে উপায় খুঁজে বের করতে নথি নিয়ে শেয়ারের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই এজেন্ট সংশ্লিষ্ট ওই সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন।

বাবু জর্জ ভালাভিসহ অন্যরা ওই সংস্থায় যোগাযোগ করলে তাদের বলা হয়, ওই শেয়ার ১৯৮৯ সালে অন্য ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই কথা শুনে তারা স্তম্ভিত হয়ে যান। আসল নথি তার কাছে অথচ সেই শেয়ার হস্তান্তর হয়ে গেল কীভাবে!

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা