বাণিজ্য

দুই শেয়ার বাজারের চিত্র দুই রকম

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৪ অক্টোবর) লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা দেয়া। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার সংখ্যা বেশি। এতে ডিএসইতে প্রধান মূল্য সূচক বাড়লেও সিএসইতে কমেছে।

তবে সকাল সাড়ে ১১টার পর বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে কমে সূচকের উত্থান প্রবণতা। এতে আধাঘণ্টার মধ্যে ২০ পয়েন্ট বেড়ে যাওয়া ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রথম ঘণ্টার লেনদেন শেষে ১ পয়েন্ট কমে যায়। এরপর আবার বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে উর্ধ্বমুখী হয় প্রধান সূচক। বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ বেড়েছে ২ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির। আর ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৭৬ কোটি ৫৫ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৫৬ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা